ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে পাখি শিকারিকে জরিমানা, ৬ পাখি অবমুক্ত


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৫ রাত ১০:৩৮

শেরপুরের ঝিনাইগাতীতে পাখি শিকারের অপরাধে শিকারিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ৬ পাখিকে অবমুক্ত করা হয়েছে। 

 

বুধবার (১২ মার্চ) বিকেলে জরিমানা করেন ঝিনাইগাতীর বনকালি গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

উপজেলার বনকালি গ্রামে একজন পাখি শিকারী বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে জাল ও ছয়টি তিলা ঘুঘুসহ কারবারিকে আটক করে। পাখি শিকারের দায়ে স্থানীয় দীঘিরপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. লেমন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হয় এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়। 

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, পাখি ও প্রকৃতি বাঁচাতে বিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত