শেরপুরে গাছের সুরক্ষার পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন
গাছেরও জীবন আছে। কিন্তু তারা কথা বলতে পারেন না। গাছে পেরেক লাগালে ছাল এব ভেতরের কোষকলা নষ্ট হয়ে পানি ও পুষ্টি পরিবহনে মারাত্মক ব্যাঘাত ঘটে। যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায় এবং দীর্ঘমেয়াদে গাছটির মৃত্যু হতে পারে। এমন বাস্তবতায় পেরেক অপসারণ করে গাছের সুরক্ষায় মাসব্যাপী অভিযান শুরু করেছে বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ১২ মার্চ বুধবার দুপুরে শেরপুর ডিসি উদ্যানের গাছগুলোর পেরেক অপসারণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে গাছের পেরেক অপসরাণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের আয়োজনে উদ্বাধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁইঞা। এছাড়াও বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা যাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মো. মামুনুর রহমানপ্রেসক্লাব কার্যকরি সভাপতি আবুর রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জীববৈচিত্র ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, রেঞ্জ কর্মকর্তা মো. আলআমিন, জেলা স্কাউট সম্পাদক মো, মুজিবুর রহমান প্রমুখ এবং বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, রোভার স্কাউট ও বিডিক্লিন স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এসময় ডিসে উদ্যানের বিভিন্ন গাছে পেরেক দিয়ে লাগানো বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত স্টিকার, প্যানাা, পোস্টার, লিফলেটের পেরেক অপসারণ করে সেগুলো জিআই তার দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এর আগে কালেক্টরেট চত্বরে এ সংক্রান্ত সচেতনতামুলক একটি র্যালি বের করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ বলেন, গাছে পেরেক লাগালে ছাল এবং ভেতরের কোষকলা নষ্ট হয়ে পানি ও পুষ্টি পরিবহনে মারাত্মক ব্যাঘাত ঘটে। গাছের ফল ও কাঠ উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। পেরেক লাগানোর ফলে গাছের গায়ে খোলা ক্ষত (গ্যাংগ্রিওউন) তৈরী হয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড়ের তীব্র সংক্রমণ ঘটে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায় এবং দীর্ঘমেয়াদে গাছটির মৃত্যু হতে পারে। তিনি জানান, অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের ২০টি জেলায় মাসব্যাপী গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি গ্রহণ করেছে। যার অংশ হিসেবে শেরপুর জেলাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
Rp / Rp
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত