ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৩:৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় ছাবেত আলী
বিএসসি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(১২ মার্চ) বিকেলে খডিয়া কাজিরচর ইউনিয়নে মধ্য লংগর পাড়া মরহুম ছাবেত আলী
বিএসসির নিজ বাড়িতে এ আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে
অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক।

উপস্থিত ছিলেন মরহুম ছাবেত আলী বিএসসির জামাতা বিশিষ্ট ব্যবসায়ী মো.
তারিকুল ইসলাম হাইদার, কন্যা আঞ্জুমান আরা আঞ্জু, ছাবেত আলী বিএসসি
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল
করিম মাস্টার, জিনিয়াস মডেল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মো. মনোহর মিয়া,
সিনিয়র সহ-সভাপতি মুসলিম শেখ, সাবেক কমান্ডার কেরামত আলী, বিশিষ্ট দলিল
লেখক শাহাদাত হোসেন সাদা সরকার, সাংবাদিক গিয়াস উদ্দিন রাসেল, আমিনুল
ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের এই মহতী
উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান
জানান।

আলোচনা শেষে হাফেজ হজরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল কবরবাসীদের রুহের
মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। পরে ৫০০-এর অধিক রোজাদারের মাঝে
ইফতার বিতরণ করা হয়।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত