ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করলেন ইউএনও


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:২৫

মহাদেবপুরে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায়  এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপিত দোকান, সড়ক ও ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে রাখা ব্যবসায়ীদের বিভিন্ন মালপত্র এবং যত্রতত্রভাবে সড়কের উপর রাখা যানবাহন সরিয়ে দেন। এর আগে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য সচেতনতামূলক সভা ও মাইকে প্রচার করা হয়। উল্লেখ্য বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র বিভিন্ন যানবাহন রাখার কারণে প্রতিদিনই প্রচন্ড যানজট লেগে থাকত এবং দুর্ঘটনা ঘটত। অবৈধভাবে দখলে রাখা সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় যানজট নিরসন হবে বলে আশা করছেন স্থানীয়রা। উপজেলা সদরের অন্যান্য সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা