ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে 'স্ট্যান্ড ফর এনআইডি'র দাবিতে মানববন্ধন 


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৫ রাত ৮:০

মাদারীপুরে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় তারা দুই ঘন্টা কর্মবিরতি পালন করে। তাদের দাবি মানা না হলে পরবর্তীতে সকলের সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচী পালন করার কথা জানায় মানববন্ধনকারীরা। 

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা সরকারি সমন্বিত অফিসের সামনে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদের সভাপতিত্বে কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন উচ্চমান সহকারী মোশারফ হোসেন, হিসাব সহকারী শরীফুল ইসলাম, অফিস সহকারী সুরেশ সরকারসহ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের দীর্ঘ্য দিনের কাজের ফসল ভোটার আইডিকার্ড ও নাগরিকের অন্য ডাটাবেইজ অন্য দপ্তরের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তকে মেনে নেয়া হবে না । ভোটার আইডিকার্ড ও নাগরিকের অন্য ডাটাবেইজ তাদের কর্মের ফসল। তা অন্য দপ্তরের হাতে তুলে দেয়া যাবে না বলেও তারা দাবি জানান। তাদের দাবি মানা না হলে সকলের সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচী পালন করার কথাও জানান বক্তারা।

একই দাবীতে জেলার ৪ টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচী পালন করেন।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত