ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২৫ বিকাল ৬:৪৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে পাশ্ববর্তী দেশ ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাত বারোটার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার  ৯৮৫/৩ এস এর নিকট থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়। এসময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের জন্য ধাওয়া করলে  তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে  ৮লক্ষ ২৬ হাজার ২শত টাকা মুল্যের  মালিকবিহীন অস্ত্র ও গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির  সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত