গারো পাহাড়ী এলাকায় ভারতীয় পন্যসহ চোরাকারবারি আটক
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ী এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য, হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরণের থান কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, একইদিন ভোরে উপজেলার গারো পাহাড়ের রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত- মোঃ আমীর হোসেন (৩৩), ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ মার্চ শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরণের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied