ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামে এক বৃদ্ধ গলায় নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেছেন


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-৩-২০২৫ বিকাল ৭:০
কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামে মো: রবিউল আলম (৭০) নামের এক বৃদ্ধ গলায় নাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিউল আলম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতেন। গত ১৪ মার্চ রাত আনুমানিক ১১ টার দিকে তিনি বাড়িতে আসেন, পরে কখন বের হয়ে যান, তা পরিবারের কেউ জানাতে পারেননি।
 
১৫ মার্চ রাত আনুমানিক ১ টার দিকে স্থানীয় যুবক মো:শাকিব মন্ডল (২৪) ফরজ গোসল করতে গিয়ে কমলাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আম গাছের ডালে রবিউল আলমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে থানায় খবর দেন।
 
খবর পেয়ে রাত ২টার দিকে খোকসা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
খোকসা থানার এসআই মো: লায়েকুজ্জামান জানান, রবিউল আলম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা - নং-০৪ তারিখ-১৫/০৩/২০২৫ করা হয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত