ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মানিকগঞ্জে জামায়াতে ইসলামী এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৩-২০২৫ বিকাল ৭:৩৫

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে ১৪ মার্চ দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মূল্যবান আলোচনা করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসন ( ঘিওর, দৌলতপুর,শিবালয়) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা: আবু বকর সিদ্দিক এমডি,ইউরো বাংলা হার্ট হাসপাতাল এক্সিকিউটিভ ডাইরেক্টর, বায়ো গ্রুপ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাওঃ মোঃ ইমরান হোসাইন, আমির, জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা। 

 বিশেষ অতিথি মাওঃ মোঃ ওমর ফারুক, পরিচালক সংসদ মানিকগঞ্জ ১ও জেলা কর্ম পরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারী বাংলাদেশের জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ জেলা। আরো উপস্থিতছিলেন মাওলানা মো: নজরুল ইসলাম, এস এম ফেরদৌস মো:আশরাফুল ইসলাম, মোঃবাশার মাস্টার মোঃজহিরুল ইসলাম, মো: মোশাররফ হোসেন, মো : আব্দুল করিম গাজী,মাওলানা মোহাম্মদুল্লা, প্রমুখ। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় জন প্রতিনিধি, বাজারের স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে বক্তারা আগামীর বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা গেলে সমাজ তথা রাষ্ট্র থেকে ঋণের বোঝা, অভাব, বেকারত্ব দূর হবে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভেতরে মেলবন্ধন তৈরি হবে যেটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত জরুরী। তিনি আরও বলেন এই পবিত্র রমজান সিয়াম সাধনার মাস এখান থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ, হানাহানি হিংসাত্মক মনোভাব সহ সকল রকম খারাপ খারাপ কাজ হতে বিরত থাকতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানকে কেন্দ্র করে বেশি বেশি আমল করতে হবে। রমজানের এই শিক্ষা বাকি এগারো মাস আমাদের অনুসরণ করতে হবে। স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিবার রমজানে কিছু অসাধু ব্যবসায়ী ও কুচক্রী মহল বাজার অস্থিতিশীল করে তোলে। এদের বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যেকোনো মূল্যে এদের প্রতিহত করতে হবে। এরা আমাদের সমাজ ও দেশের শত্রু। সর্বোপরি একটি আধুনিক, বেকারত্ব ও দারিদ্র্য। মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে