ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আক্কেলপুরে ঋণের টাকায় কেনা দুটি গরু চুরির অভিযোগ দিনমজুরের


সোহাগ হোসেন, আক্কেলপুর photo সোহাগ হোসেন, আক্কেলপুর
প্রকাশিত: ১৪-১-২০২৪ বিকাল ৬:৩৮

জয়পুরহাটের আক্কেলপুরে রাতে দেওয়ালের টিন সরিয়ে এক দিনমজুরের ঋণের টাকায় কেনা দুটি গরু চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের দক্ষিণ কানুপুর (নওদুয়ারি) গ্রামে ঘটছে। গরু দুটির মালিক হাসান আলম(৩৮) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। 

জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরু  দুটিকে গোয়ালে খাবার দিয়ে রাতে ঘুমিয়ে পরেন হাসান। তার বৃদ্ধা মা গোলেছা বেগম সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালে গরু নেই। বিষয়টি তার ছেলেকে জানালে তারা ওঠে দেখেন বাড়ির দেওয়ালের এক পাশের টিন সরিয়ে রাখা রয়েছে। গরু দুটি তিনি কয়েক মাস পূর্বে প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকায় এনজিও থেকে ঋণ নিয়ে ক্রয় করেছিলেন। তারমধ্যে একটি সাদা রংয়ের গাভী এবং অপরটি শাহীওয়াল জাতের বকনা গরু ছিল।

দিনমজুর হাসান বলেন, আমি অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করি। আশা নামের এনজিও থেকে ঋণ নিয়ে তিনমাস আগে একটি গরু কিনে ছিলাম । গরু দুইটি চুরি হওয়ায় নিঃস্ব হয়ে গেছি। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গরু দুইটি আমার শেষ স্বম্বল ছিল।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গরু চুরির বিষয়ে আমরা অবগত হয়েছি। এঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ বা মামলা করেননি ।

Masum / Admin

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ