ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৪:৯

শরীয়তপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) জেলা কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কর্মপরিষদ সদস্য শাহজালাল চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব হাশেমী বলেন, জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ,যোগ্য, দক্ষ নেতৃত্ব। এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।

প্রধান বক্তা ড. মোশারাফ হোসেন মাসুদ বলেন, দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না। সাংবাদিকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দেশের জন্য কাজ করে যায়। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার উপরে দেশ এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এতে শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত