ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নারী নির্যাতন ও শিশু ধর্ষণের বিরুদ্ধে ডামুড্যায় মানববন্ধন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৪:১৫
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (১৭ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারন অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বারবার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি। ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না, বেশির ভাগ দোষী আইনের বাইরে। আমাদের মা বোনেরা ঘরে বাইরে, রাস্তা ঘাটে কোথাও নিরাপদে নেই। সৌদি আরবে যেভাবে ধর্ষণকারীকে  শাস্তি দেওয়া হতো সেভাবে আমাদের দেশেও যদি ধর্ষক'কে  সেভাবে শাস্তির আওতায় আনা হতো  তাহলে আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেতো না। এভাবে দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের  নারী সমাজ পিছিয়ে যাবে, এগ্রিয়ে যেতে পারবে না। এজন্য ধর্ষক, নারী নির্যাতনকারী ও মব সন্ত্রাসীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত