ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে: মাওলানা জালালুদ্দিন আহমদ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ রাত ১০:১০

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, 

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। 

দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যুনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না।

 

সোমবার (১৭ মার্চ) শরীয়তপুরের একটি রেষ্টুরেন্টে জেলা খেলাফত মজলিশ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, যে দেশে আছিয়ার মতো ছোট্ট শিশুরা নিরাপদ না, সেই দেশে ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আর কারও যেন আছিয়ার মতো করুণ পরিণতি না হয়, শিশুদের জন্য নিরাপদ হোক দেশ। আর ফ্যাসিস্ট অপশক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

 

জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ দবির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, শরীয়তপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির প্রমূখ।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত