ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে- কল্যান ব্যানার্জী


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ রাত ১০:৫৫

সাম্প্রতি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনবহির্ভূত নানামুখী বাঁধা, হুমকি ও কাজে হস্তক্ষেপে সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন সাংবাদিক সাংগঠনের নেতারা।মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শ্যামনগর উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে শুরু হওয়া ঘণ্টা ব্যাপী সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির ভাষণে সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবী জানান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী। 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের সভাপতিত্বে সাংবাদিক সমাবেশে একত্বতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন, ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম.বেলাল হুসাইন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওছার, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সাংবাদিক রনজিত বর্মন, দৈনিক সংগ্রামের শ্যামনগর প্রতিনিধি হুসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন, সদস্য মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান প্রমূখ।

 

 

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোষ্ঠী আবারো বিগত সরকারের ন্যায় সংবাদ প্রকাশে দমন-নিপীড়নের অপচেষ্টা করছে যা সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে। বিগত আওয়ামী সরকারের শাসনামলে নিপীড়নমূলক আইন ও কর্তৃত্ববাদী আচরণসহ নানা কারণে সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরির আশা জেগেছিল। কিন্তু আবার সাম্প্রতিক আমাদের এই উপকূলীয় অঞ্চলের কয়েকটি ঘটনা পুরনো উদ্বেগকে নতুন করে হাজির করেছে।তা ছাড়া বিশেষ কোন রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে নানারকম মনগড়া মন্তব্য করে সাংবাদিকদের বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এ রকম পরিস্থিতি সাংবাদিক সমাজের মধ্যে সংবাদ প্রকাশে বাধা গ্রস্থ করছে, যা বর্তমান সরকারের গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকারকে চ্যালেঞ্জ করছে। এছাড়াও বর্তমান পরিস্থিতির অবসান ঘটিয়ে সাংবাদিকের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় এই সাংবাদিক সমাবেশ থেকে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত