শিবচরে পদ্মার পাড়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল
মাদারীপুর জেলার শিবচরে পদ্মার তীরে ব্যতিক্রমী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পদ্মাসেতু সংলগ্ন কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকার পদ্মানদীর নদীশাসন বাঁধে মঙ্গলবার(১৮ মার্চ) অনুষ্ঠিত হয় এ ইফতার। 'লুক্সেসেম প্যারিস' নামের একটি ফ্যাশন হাউজের যাত্রা শুরু উপলক্ষ্যে ইফতার ও দোয়ার আয়োজন করেন 'লুক্সেসেম প্যারিস' এর স্বত্ত্বাধিকারী এসএম মহসিন। শিবচরের পাঁচ্চর বাংলা প্লাজার তৃতীয় তলায় তৈরি পোশাকের এই নতুন শো-রুমটির যাত্রা শুরু উপলক্ষ্যে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতি বছরই পদ্মানদীর বাংলাবাজার থেকে পদ্মাসেতু সংলগ্ন নদী শাসন বাঁধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নানা সংগঠনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করে। অনেকে দল বেঁধেও এখানে ইফতার করেন।সূর্যাস্তের সাথে সাথে নদীর মোহনীয় সৌন্দর্য মুগ্ধ করে আগতদের। নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ইফতার ও দোয়ার আয়োজনের জন্য পদ্মার পাড় বেছে নেন লুক্সেসেম প্যারিস এর মালিক স্থানীয় এসএম মহসিন ও তার পরিবার।
লুক্সেসেম প্যারিসের স্বত্ত্বাধিকারী এসএম মহসীন বলেন,'আমাদের নিজস্ব গার্মেন্টসের তৈরিকৃত পোশাক নিয়েই আমাদের নিজস্ব এই শোরুমটি শিবচরের পাঁচ্চরে এ বছর থেকে চালু হয়েছে। শো-রুমের যাত্রা শুরু উপলক্ষ্যে আজকের ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। আমাদের শোরুমে ঈদ উপলক্ষ্যে ছেলেদের সকল ধরনের পোশাক রয়েছে। উন্নতমানের ফেব্রিকস এবং সাশ্রয়ী দামে সকল ধরণের পোশাক এখানে পাওয়া যাচ্ছে।'
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত