ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হলোখানা ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণে দুর্নীতির ঘটনায় কুড়িগ্রাম ডিসির কাছে অভিযোগ


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৩-২০২৫ রাত ১১:৪

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণে দুর্নীতির ঘটনায় ইউনিয়নের চর সারডোব মৌজার নিম্নবিত্ত পরিবারের লোকজন কুড়িগ্রাম ডিসির কাছে লিখিত অভিযোগ করেছেন ।

অভিযোগ সূত্রে জানা যায় , কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব মৌজার নিম্নবিত্ত পরিবারের লোকজন অনেক কষ্টে সারডোব চড়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে আসছে । দুস্থ অসহায় পরিবার গুলির অনেককে টিসিবির স্মার্ট ক্যামিলি কার্ড সরকারি ভাবে দেয়া হয়েছে । অথচ টিসিবির স্মার্ট ক্যামিলি কার্ডধারী পরিবারগুলোকে না জানিয়ে 

 চেয়ারম্যান, মেম্বার ও ডিলার ব্যাক্তিগত ব্যবসায়ী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গত ১৩/০৩/২০১৫ ইং তারিখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৪ নং ওয়ার্ডের সারডোব মৌজার টিসিবির মালামাল বিতরণ করেন। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানতে পেয়ে পরিষদে এসে চেয়ারম্যান ও মেম্বারকে জিজ্ঞাসা করলে তখন চেয়ারম্যান বলেন যে, গত ১৩/০৩/২০১৫ ইং বৃহস্পতিবার দিন মালামাল বিতরণ হয়েছে। তিনি সঠিক কোন ধরনের উত্তর দিতে পারেন নাই। এলাকাবাসীর অভিযোগ মূলত চেয়ারম্যান, মেম্বার ও ডিলার ব্যবসায়ী স্বার্থের জন্য টিসিবির পন্যগুলো বিক্রি করেছেন। চেয়ারম্যান, মেম্বার ও ডিলারের কারসাজির কারণে এলাকাবাসী টিসিবির মালামাল পায় নাই। এলাকাবাসীর আরো অভিযোগ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিরতণের সময় সকলের নিকট থেকে চেয়ারম্যান ১০০ টাকা করে নিয়েছেন যা অনিয়ম ও দূর্নীতির সামীল। তারা এখনো ফ্যাসিবাদি কার্যক্রম, জুলুম, হয়রানী, অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছে। এলাকাবাসী এই অনিয়ম, দূর্ণীতি ও ফ্যাসিবাদি কার্যক্রমের সঠিক তদন্ত করে নীরিহ মানুষের প্রাপ্য হক প্রদানের ও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে অভিযোগ করেছেন । অভিযোগকারীরা হলেন হলোখানা ইউনিয়নের সারডোব মৌজার ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা যথাক্রমে দেলওয়ার হোসেন, নওশাদ আলী, আফজাল হোসেন ,ইলিয়াছ আলী, নুর ইসলাম , ওলিয়ার রহমান, এমদাদুল হক , রফিকুল ইসলাম, মোছাঃ মর্জিনা বেগম, অকিল মামুদ, শাহ আলম, নুর মোহাম্মদ আলী, সফিনুর রহমান, আমজাদ হোসেন ও এনামুল হক।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত