শিবচরে নবগঠিত উপজেলা স্কাউট কাউন্সিল-২০২৫ পরিচিতি সভা অনুষ্ঠিত
মাদারীপুরের শিবচর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্কাউট কাউন্সিল-২০২৫ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভীন খানম এর সভাপতিত্বে এবং শিবচর উপজেলা
একাডেমিক সুপার ভাইজার এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদ হোসেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বেলায়েত হোসেন নবনির্বাচিত সম্পাদক, মোঃ শাখাওয়াত হোসেন বিদায়ী সম্পাদক,সহ-সভাপতি যথাক্রমে মোঃ ইদ্রিস আলী ফকির, মেহেদী হাসান,মোঃ আলমগীর হোসেন এবং এ এন বজলুর রশিদ,মোঃ লোকমান হোসেন কমিশনার, হাফিজুল ইসলাম কোষাধ্যক্ষ, মোঃ বাবুল মিয়া সহ-কমিশনার,রেজা মোঃ তৌহিদ সহ-কমিশনার,মনিরা আক্তার সহ-কমিশনার, কাজী শফিকুল ইসলাম যুগ্ম-সম্পাদক,মোঃ কামরুজ্জামান পলাশ উপজেলা স্কাউটস লিডার,মীর মুজাহিদুল ইসলাম প্রফেশনাল স্কাউটস লিডার, জাকির হোসেন মিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আলাউদ্দিন মিয়া গ্রুপ সভাপতি, আহসান হাবীব সহযোজিত সদস্য, মোঃ রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন,স্কাউট একটি স্বেচ্ছাসেবকমূলক কাজ। কেউ বিপদে পড়লে নিজ দায়িত্বে এগিয়ে যাবে। নিজের খেয়ে পরের উপকার করতে হবে। কোন হিংসা পোষন করা যাবেনা। যার যার নিজ নিজ দায়িত্ব পালনে সর্বদা সজাগ থাকতে হবে।
এসময় অন্যান্য বক্তারা বলেন, স্কাউট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে পাওয়ার কিছু নেই।এখানে নিজের অর্থ দিয়ে অপরকে সহায়তা করতে হবে । শোষন, বৈষম্যমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর যেনো কোনো স্বৈরাচার না আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত