ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জাজিরায় হিজবুত তাওহীদের ৪ নারী সদস্য আটকের পর মুচলেকায় মুক্তি


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৩-২০২৫ রাত ১২:৩৪

শরীয়তপুরের জাজিরায় কালো তালিকাভুক্ত হিজবুত তাওহীদের ৪ নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

পরে আটকৃত নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জাজিরা থানার 

ওসি মোহাম্মদ দুলাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রী মিতু আক্তার (২৫), পশ্চিম সোনামুখী এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার (১৯), তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান (১৮) ও নড়িয়া নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম (৪০)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কাজিরহাট এলাকায় কয়েকজন নারী হিজবুত তাওহীদের লিফলেট ও বই বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা বাধা দেন এবং ওই চার নারীকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

 

এদিকে, আটককৃত নারীরা দাবি করেন, ধর্ম ব্যবসায়ীরাই তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন তারা। এসময় তাদের থেকে বই ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

 

এ ব্যাপারে জাজিরা উপজেলা সর্বদলীয় ইসলামিক কার্যক্রমের সভাপতি মাহবুবুর রহমান জিয়া বলেন, তারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের কিছু বই যেগুলি ইসলাম সম্পর্কে বিকৃত বই যা তারা বিক্রি করছিল। সাধারণ মানুষ প্রতিবাদ করে তাদের আটকে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবহিত করে তাদের কাছে সোপর্দ করি।

 

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হিজবুত তাওহীদের ৪ নারী সদস্যদের উদ্ধার করি। পরে আটকৃত নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু