ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শরীয়তপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা শরীয়তপুর জেলা মডেল (কোর্ট জামে) মসজিদের সামনে থেকে
একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে শরীয়তপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমেদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির সহ বিপুল সংখ্যক সাধারণ মুসলিম ছাত্র ও জনতা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা "বিশ্বের মুসলিম এক হও", "গাজা স্বাধীন হোক", "ফিলিস্তিন স্বাধীন হোক", "আল আক্বসা আমাদের", "সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল নিপাত যাক"—এমন নানা স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা