শরীয়তপুর-৩ আসনকে উন্নত সমৃদ্ধ-শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই : আজহারুল ইসলাম
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা সবসময় আল্লাহ ভীরু, দেশপ্রেমিক ও যোগ্য। তারা কখনোই কোনো অপকর্মের সাথে লিপ্ত হয় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এক আধুনিক ও উন্নত এবং বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তোলা হবে। আর আমাকে যদি আপনারা মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেন তাহলে শরীয়তপুর-৩ আসনকে উন্নত সমৃদ্ধ-শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই, ইনশাআল্লাহ।
শনিবার (২২ মার্চ) শরীয়তপুরের ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের ধনুই হাফেজিয়া মাদ্রাসার মাঠে জামায়াত আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি হাফেজ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে ও মুহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শরীয়তপুর জেলার নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন।
বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাহাবুদ্দিন, কাজী ইলিয়াস , উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম , উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, হাফেজ আলী আযম হাবিবুর রহমান মানিক প্রমুখ ।
মোহাম্মদ আজহারুল ইসলাম আরও বলেন, সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় দেখা হবে না, কে কোন দলের কে কোন ধর্মের। দেখা হবে তিনি উপযুক্ত কিনা। যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। সব অন্যায়ের বিচার হতে হবে। আইন কেউ হাতে তুলে নিবে, সেটা বরদাস্ত করা হবে না। একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়তে তুলতে আমরা বদ্ধপরিকর।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied