ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শরীয়তপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৩:১০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের (জমি মাপার আমিন) বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। রবিবার (২৩ মার্চ) সকালে শরীয়তপুর জজ কোর্টের সামনে এক আইনজীবীর চেম্বারে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় খোকনের মা আনোয়ারা বেগম, স্ত্রী পারভীন আক্তার ও ভাই আল-আমিন সরদার সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম খোকনের স্ত্রী পারভীন আক্তার বলেন, উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের পূর্ব আকন কান্দি গ্রামে গত ১ মার্চ রাত ১ টায় সখিপুর থানা থেকে পুলিশ এসে আমার স্বামীকে বলে, আপনাকে ওসি সাহেব চা খেতে একটু থানায় যেতে বলেছেন। এক ঘন্টার মধ্যে আপনাকে বাসায় পৌঁছে দেয়া হবে। পরে ওই রাতে আমার স্বামী বাসায় না আসলে পরের দিন সকালে সখিপুর থানায় গিয়ে জানতে পারি যে, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামী করে কোর্টে প্রেরণ করা হয়েছে। আমার স্বামী, আবজাল বালা ও ফরিদ সরদারের ষড়যন্ত্রের শিকার। 
পারভীন আক্তার আরও বলেন, আমার স্বামী কোন রাজনীতির দল করেন না, তবে সে বহু আগে থেকেই বিএনপির সমর্থক। তার নামে কোন থানায় মামলা নেই। তিনি গ্রামে আমিন হিসেবে লোকজনের জমি মেপে সংসার চালান। বর্তমানে তার স্বামী জেলে থাকার কারণে সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি। 

এ ব্যাপারে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো.ওবায়েদুল হক বলেন, আমরা অনেককেই গ্রেপ্তার করতেছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে কে দোষী আর কে নির্দোষ।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে