ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় মুদি দোকানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি


মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২২ মার্চ ) রাত ১১ টার দিকে হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের চারপাশে। এতে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বাজারের স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে, সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুদি দোকানের মালিক মাসুম মিয়া বলেন, আমি শনিবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। রাত ১১ টার দিকে হঠাৎ খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে দোকানে মালামাল মজুত ছিল, যার সবই প্রায় আগুনে নষ্ট হয়ে গেছে। এতে তার দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করে দ্রুত, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা