কুড়িগ্রামে মউশি শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাস এবং বেতনভাতাসহ ৫দফা দাবিতে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে মউশি শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশি শিক্ষক পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ আ: ছালাম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও: মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুস ছাত্তার সরদার, সদর উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষিকা উম্মে সালমা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমাম, শিক্ষিত বেকার, প্রতিবন্ধী ব্যক্তিসহ যুব সমাজ ও মহিলা শিক্ষিকারা আন্তরিকতার সাথে পাঠদান করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও স্বাক্ষরতার হার বৃদ্ধি, কুরআন শিক্ষা, বাল্য বিবাহ এবং মাদকসহ সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছে।
এ প্রকল্পের আওতায় কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের দিক বিবেচনাসহ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই প্রকল্পটিকে আউটসোর্সিং এর আওতাভুক্ত করা যাবে না। তাই ৮ম পর্যায়ে প্রকল্পটি নতুনভাবে রমজান মাসের মধ্যে পাস করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু রাখার দাবী জানানো হয়। এছাড়া ঈদুল ফিতরের পূর্বেই সকল শিক্ষক-শিক্ষিকাসহ জনবলের বকেয়া বেতন পরিশোধ আহ্বান জানান বক্তারা।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা