ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে : ফিরোজ আহমেদ মুন্সী


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৫ বিকাল ৭:৫৫

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। আর গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় তাহলে ফিরিয়ে দিতে হবে দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার আহতকে সুস্থ করে দিতে হবে।

রবিবার (২৩ মার্চ) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করতে দেব না। অন্তর্বর্তী সরকারকে বলব, যেভাবেই হোক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী সবাইতে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন সরদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান,

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অ্যাডভোকেট খবির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসাইন, 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির, যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল মোতালেব হান্নান, সাধারণ সম্পাদক মাদবর কাওসার হোসেন, ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত কাউসার, ছাত্র অধিকারের সভাপতি জীবন আহমেদ নান্টু। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শহরে মিছিল বের করা হয়।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে