শিবচরে কাঁঠালবাড়ি ইউনিয়নে উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে উদ্যোগে উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ মার্চ) শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে উদ্যোগে হাজী ওমর বেপারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে ইউনিয়নের লোকজনদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।এ সময় ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের মাঝে আনন্দমুখর পরিবেশ বিরাজ করেছিল। ইফতার ও দোয়া মাহফিলের অংশগ্রহণ করে তারা পরস্পরের সাথে মতবিনিময় করেন।
ইফতার মাহফিল সম্পর্কে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারী বলেন'আমি কাঁঠালবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পরে থেকে চেষ্টা করছি এই ইউনিয়নের মানুষের দ্রুত সেবা দেওয়ার,তারা সেবা পেতে কোন হয়রানির শিকার না হয় সেদিকে আমি বিশেষ দৃষ্টি রাখি।ইউনিয়নের মানুষদের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখি,তাদের সুখ-দুঃখে আমি সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করি।আজকে ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠান করার অন্যতম একটি কারণ হলো আমাদের পারিবারিক দোয়ার আয়োজন করা, ইউনিয়নের মানুষদের জন্য দোয়ার আয়োজন করা এবং কুশলাদি বিনিময় করা'।
এ সময় কাঁঠালবাড়ি ইউনিয়নে মানুষের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ফারুক হোসেন বেপারী,ইউনিয়নের সচিব হাবিবুর রহমান,শহিদুল ইসলাম বেপারী,মোঃমোস্তফা বেপারী, কামরুজ্জামান বেপারী,নোয়াব বেপারী, ইউপি সদস্য মোঃ রাসেল বেপারী,প্রমূখ উপস্থিত ছিলেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত