ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম চরের কৃষক পরিবারকে ইএসডিও’র দেড় লক্ষ টাকার চেক বিতরণ


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৩:৫৮

কুড়িগ্রামে চরের কৃষক পরিবারকে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় কৃষি সেবা ও কৃষিপণ্য বিপনন কেন্দ্রে দেড় লক্ষ টাকার একটি চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে ইএসডিও’র বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর সহযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার সিনিয়র মৎস অফিসারের কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ইসমত আরা যাত্রাপুর ইউনিয়নের চর ভোগবতীপুর এলাকার কৃষি সেবা ও কৃষিপণ্য বিপনন কেন্দ্রের কৃষক পরিবারকে দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেন।
প্রকল্পটি চরের মানুষের জীবন মানউন্নয়নের জন্য সমন্বিত কৃষি ব্যবস্থাসহ কৃষি পণ্য এবং গোখাদ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইএসডিও ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সদস্য মোছা: জহুরা বেগমকে এ চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার লাইভলিহুড জিকরুল হক, জোনাল ম্যানেজার জুলফিকার ইসলাম, শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম, হিসাব রক্ষক মো: কাজল, এটিও মো: তাসিনুর রহমান, মো: নুরুজ্জামান, দীপ্ত বর্মা প্রমুখ।
এ সময় চরের কৃষকরা সহজেই ন্যায্যমূল্যে সার, কীটনাশক, গোখাদ্য, ঔষধ ক্রয়সহ সমন্বিত মৎস চাষ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত