শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
বাংলদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা পক্ষ থেকে গরীব অসহায়
দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। (২৪শে মার্চ) সকাল ১০ঘটিকায়
ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিত
হয়।
এসময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর থানা আমির মাও:
আতাউর রহমান, জেলা বায়তুলমাল মাও: শফিকুল ইসলাম স্বপন, তদারপকারী মাও:
আব্দুর রহমান, ৭নং ভাতশালা ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক
আনিসুর রহমান সহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীগন উপস্থিত ছিল।
প্রধান অতিথি বক্তব্যে সদর থানা আমির মাও: আতাউর রহমান বলেন, আওয়ামীগের
দোসরা দেশের সকল সেক্টরে লুটপাট করে খেয়ে গেছে। দেশের সম্পদ লুট করে
বিদেশে গড়েছে বিশাল বিশাল বাড়ী আর টাকার পাহাড়, জামায়াতে ইসলামী সাধারণ
মানুষের সুখে-দুঃখে সব সময়ের পাশে থাকার চেষ্টা করে। জামায়াত একটি গণমুখী
ও কল্যাণকামী রাজনৈতিক দল। আর সে কল্যাণকামীতার অংশ হিসেবেই আমরা দরিদ্র
ও অসহায় মানুষের ঈদ সামগ্রী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তিনি সমাজের
প্রান্তিক জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান
জানান।
তিনি বলেন, নাগরিকের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। দেশের মানুষ
রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত জনগণের দুদর্শা লাঘব করে
জনমনে স্বস্তি ফিরে আনতে হলে দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ
রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায়
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ