ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি photo জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৫ বিকাল ৫:৫১

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন।

এছাড়া দিবসটি সফল করতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে খেলাধুলা, রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের ইফতার ও খাবার পরিবেশন করা হয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত