সাংবাদিক মেহেদী হাসানের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
মাদারীপুরে সাংবাদিক মেহেদী হাসান বাবু এর মা মরহুমা হেলেনা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজিরহাওলা নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মেহেদী হাসান বাবু নিউজ টুয়েন্টি ওয়ান আইপি টেলিভিশন এর মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এ সময় সাংবাদিক মেহেদী হাসান বাবুর সার্বিক ব্যাবস্থাওনায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা মিডিয়া সেন্টারের সভাপতি জুয়েল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ এর
বিভাগীয় সাংগঠনিক আজিজুল আরফান প্রিন্স,সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার
সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিপন চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হাওলাদার, দৈনিক সমাবেশ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে মেহেদী হাসান বাবু বলেন সন্তান হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী আমার মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ। আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমার বাবা প্রবাসী সকলে আমার বাবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করবেন।
দোয়া মাহফিলে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান বলেন আমাদের সবারই একদিন না একদিন মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে। এজন্য আমাদের সকলকে দ্বীনের পথে চলতে হবে। মেহেদী হাসান বাবুর মা এ পৃথিবীতে নেই আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এ দোয়া ও ইফতার মাহফিল আল্লাহ পাক যেন কবুল করেন আমিন।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ