ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান  স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ১:৩১

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দেশের অন্যান্য স্থানের মত ২৬ মার্চ বুধবার কেন্দ্রীয় শহিদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সাথে সাথেই শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ১ম পর্ব অনুষ্ঠিত হয়। ২য় পর্বে সকাল ৯ টায় স্থানীয় ডাকবাংলো মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। জাতীয় দিবস ও মহান স্বাধীনতা উদযাপনের সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এ সময় উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহাবুব হাসান চৌধুরী, মহাদেবপুর থানার অফিসার ইনচাজ শাহিন রেজা প্রমুখ। উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজানের কারণে এ বছর মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি অন্যান্য বছরের তুলনায় কিছুটা সংক্ষিপ্ত করা হয়।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা