কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় একজন নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় আবু হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে ভেড়ামারা ১২ মাইল পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, নিহত যুবক গ্লোব ফার্মাসিউটিক্যালের এসআর পদে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে আবু ভেড়ামারায় যাচ্ছিলেন ওষুধ ডেলিভারির কাজে। সেসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তায় ছিঁটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আবু।ঘাতক ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম দৈনিক সমাবেশ কে জানান,ঘাতক ট্র্যাকটি আটকের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা