ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ১২:৩৭

শরীয়তপুরে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

 

 

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বহিস্পতিবার (২৭ মার্চ) জেলা শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সীর সভাপত্বিত্বে ও সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, শরীয়তপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বাসসের শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, দৈনিক হুংকারের সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ডেইলি গ্লোবাল ন্যাশনের সম্পাদক ড. মো. মাহবু্ুবুর রহমান, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী, ইসলামী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি তোফায়েল আহম্মেদ কাশেমী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সমন্বয়ক ইমরান আল নাজির, ছাত্র শিবিরের শরীয়তপুর জেলা শাখা'র সভাপতি শাখাওয়াত কাওসার।

এসময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি মুরাদ মুন্সী ও সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজন বলেন, শত ব্যস্ততার মাঝেও যারা সময় করে সোজাকে ভালোবেসে অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। 

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস, যা মানুষের ধৈর্য, সংযম ও সহমর্মিতা বাড়ায়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত