ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, গ্রেফতার ২


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৪ বিকাল ৬:৫৬

গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন দীঘলকান্দি গ্রামে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্ব›দ্বী দুই পক্ষের মধ্যে লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা, লোহার হাতুড়ি, চাইনজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে দিঘলকান্দি মোল্লাপাড়া গ্রামস্থ মসজিদের সামনে পাকা রাস্তার উপর সংঘর্ষ সংঘঠিত হয়। উক্ত ঘটনায় অনেকে আহত হয়, যার মধ্যে মোঃ জামাল মোল্লা (৪০), পিতা-মৃত আজগর মোল্লা, সাং-দিঘলকান্দি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া মৃত বরণ করে।

উক্ত হত্যাকাÐে নিহতের মাতা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখঃ ০৪/১২/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৪১/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। ঘটনাটি কুষ্টিয়ার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রæতিতে, পলাতক আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

  এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় সিপিসি-১, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল গত ১৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ দিবাগত রাতে ১১.১০ ঘটিকার র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়া শহর হতে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ রাশেদুল ইসলাম (৪০), পিতা-মৃত বদিয়ার রহমান, সাং-দিঘলকান্দি এবং মোঃ নবির উদ্দিন (৫০), পিতা-মৃত জিন্নাত মন্ডল, সাং-নতুন ঝাউদিয়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Masum / Admin

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে