ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগে স্বামী আটক


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৫ রাত ৮:১৪

শেরপুরের শ্রীবরদীর মুন্সিপাড়া থেকে সেলিনা আক্তার(২২) নামের এক গৃহবধূর

ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ

তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ অভিযোগে স্বামী স্বপন মিয়াকে আটক

করেছে পুলিশ।

আটক স্বামী স্বপন মিয়া (২৬) শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ শুক্রবার ভোরে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারবারিকভাবে গত তিন বছর আগে

শ্রীবরদীর মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে স্বপন মিয়ার সাথে

ইজারাপাড়ার জমশেদ আলীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ

টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু স্বপন মিয়া বেকার থাকায় এবং মাদক সেবন করায়

স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। এরইমধ্যে তারা দেড় বছর আগে আরস

নামে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। গতকাল ২৭ মার্চ রাতে নিজ ঘরে স্বামী

স্ত্রী শুয়ে পড়ে। পড়ে ভোরে সেহেরি খাওয়ার সময় শ্বশুর বাড়ির লোকজন বলে

গৃহবধূ সেলিনা তাদের ঘরের ধর্নার সাথে ঝুলে আছে। বিষয়টি শ্রীবরদী থানা

পুলিশকে জানালে আজ ২৮ মার্চ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন। এদিকে সেলিনা

আক্তারের বাবা জমশেদ আলী বলেন, তার মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে।

পরে প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা শ্রীবরদী

থানায় রেকর্ড করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী স্বপন মিয়াকে

আটক করে পুলিশ।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ আজ সন্ধায়

সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে আত্মাহত্যার প্ররোচনার মামলা

নিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্টে হত্যার

আলামত পেলে মামলাটি হত্যা মামলায় রুপ নিবে। ইতিমধ্যে ভিকটিমের স্বামী

স্বপন মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত