মাদারীপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট
মাদারীপুরে কুমার নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও ১০০ মিটার পাইপ বিনষ্ট করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবের নেতৃত্বে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর ব্রিজ সংলগ্ন কুমার নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর ব্রিজ সংলগ্ন কুমার নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। প্রভাবশালীদের ক্ষমতার কাছে অসহায় হয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না নদীতীরবর্তী মানুষ। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনের তথ্য জানার পরেই আজ দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ঈদুল ফিতরের বন্ধের সময় কিছু দুষ্কৃতিকারীরা এই ড্রেজিং সিস্টেমটাকে চালু করার চেষ্টা করবে আমরা সবসময় এলার্ট রয়েছি আমাদের রাতেও দিনে সব সময় অভিযান অব্যাহত আছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ