শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে অসহায়দের মাঝে শহর আলীর ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে তরুন সমাজ সেবক শহর আলী ফকিরের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন ধরে ৩নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করছেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- চিনি, দুই ধরনের সেমাই, আলু, পেঁয়াজ, পোলাও চাল ও ডাল।
ঈদ উপহার সামগ্রীর বিষয়ে কয়েকজন বলেন, প্রতিবার ঈদ এলে চিন্তাই থাকে ছেলে- মেয়েদের সেমাই খাওয়াতে পারবো কি না। তবে এবার শহর আলী ভাইয়ের কারণে সে দুশ্চিন্তা কেটে গেছে। এবার শুধু সেমাই না। ঈদের দিন পোলাও ও রান্না করবো। শহর আলী ফকির ভাই নিয়মিত আমাদের খোঁজ খবর রাখেন। এবার ঈদেও উপহার দিয়ে গেছেন। আল্লাহ তাঁর ভাল করুক।
এ ব্যাপারে তরুন সমাজ সেবক শহর আলী ফকির বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় এবারও আমার এলাকার মানুষের পাশে আছি। আমি আমার সাধ্যমতো প্রায় সাড় ৬০০ অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার দিতে পেরে আমি আনন্দিত। আমি চাই ঈদের আনন্দ আসুক সবার ঘরে। এলাকায় সবসময় থাকুক ঈদের আনন্দ।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা