শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু
শিবচর উপজেলার কুতুবপুরে ইউনিয়নের সংযোগ সড়কের বাবুখাঁর ব্রিজের কাছে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবকের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন শিবচরের কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন(২৫), জাজিরার জয়নগর এলাকার ইসকান খানের ছেলে অলি খান(২২),মঞ্জু সরদারের ছেলে রমজান(২১) এবং শরিয়তপুরের পদ্মাসেতুর দক্ষিণ থানার ঢালিকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী(১৯) এছাড়াও আহত হয়েছেন আরও ২জন। মঙ্গলবার(১ এপ্রিল)দুপুরের দিকে শিবচরের কুতুবপুর এলাকার বাবুখাঁর ব্রীজ এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
জানা যায় ,ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল নিয়ে পদ্মাসেতু এলাকায় ঘুরতে বের হন ওই যুবকেরা। এ সময় বেপরোয়া গতিতে তিনটি পরস্পর বিপরীতমুখী মোটরসাইকেল বাবুখাঁর ব্রীজের কাছে সংঘর্ষ হয়। প্রথম দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল চলে এলে সেটিও সংঘর্ষের মধ্যে পড়ে যায়।এসময় দুর্ঘটনায় স্থলে মিঠুন ও হৃদয় ঢালীর মৃত্যু হয়।পরে অলি খান ও রমজান নামে আরও দুই যুবকের মৃত্যু হয়।প্রচন্ড গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দূর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বলেন,' এই দূর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে।ঘটনাস্থলে দুইজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে শরিয়তপুরের জাজিরা এলাকার ৩ জন ও শিবচরের ১জন বলে আমরা জানতে পেরেছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ বলেন,'বেপরোয়া গতিতে মোটরসাইকেল দূর্ঘটনায় মোট ৪ জনে মৃত্যু হয়েছে।গতির বেশি থাকার কারণে কারনেই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি।মোটরসাইকেলের দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত