ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ২-৪-২০২৫ বিকাল ৭:৪৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বেসরকারি সংস্থা আলোর পথ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ভাঙ্গনকবলিত এলকায় এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ।

মানববন্ধে বক্তব্য বলেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে। আমাদের ঘর-বাড়ি, জমি, স্বপ্ন—সবকিছুই আজ ধ্বংসের মুখে।

এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেডিবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে, যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে। আজ যখন আমরা নদীর পানিতে সর্বস্ব হারাচ্ছি, কেউ কেউ ত্রাণের ব্যাগ গুনছে।

তারা বলেন, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত