শেরপুরে জেল পলাতক হত্যা ও নারী নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার
শেরপুরে পৃথক দুটি অভিযানে হত্যা ও নারী নির্যাতন মামলার জেল পলাতক আসামি আফরোজ আলী (২৮) ও রাজিব মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে শেরপুর সদরের কুসুমহাটি ও পৌরসভার শেরী ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফরোজ আলী শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের ঘীণাপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে এবং রাজিব মিয়া শেরপুর পৌরসভার পশ্চিম শেরির কবির হোসেনের ছেলে।
গতকাল রাতে র্যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গত বছরের ৫আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে। এসময় ৫১৮ জন হাজতী ও কয়েদী জেলখানা থেকে পালিয়ে যায়। জেল থেকে পালানোর পর সকল আসামী আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর জেল পলাতক হাজতী ও কয়েদীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে। ইতিমধ্যে র্যাব-১৪ উল্লেখযোগ্য সংখ্যাক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ৩ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার সময় শেরপুর সদরের কুসুমহাটি এলাকা থেকে জেলার শ্রীবরদী থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার হাজতী নং-১৭০০/২৪ আফরোজ আলীকে গ্রেপ্তার করে। পরে রাত আটটার দিকে শেরপুর পৌরসভার শেরী ব্রীজ এলাকায় অপর অভিযানে একই থানার হত্যা মামলার হাজতী নং-২৬৯২/২৩ রাজিবকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের অভিযান অব্যহত থাকবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ