ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৫ বিকাল ৭:৪৬

শেরপুর সদরের মধ্যবয়ড়ার চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামী রাহাদ হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

র‌্যাব-১৪ জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ৫ এপ্রিল এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোঃ রাহাদ হোসেন শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া নামাপাড়া এলাকার হাবেজ আলীর ছেলে।

র‍্যাব জানায়, পূর্ব বিরোধের জেরে গত বছর ২১ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে আসামীরা দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় সাজ্জাদ হোসেনকে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে সাজ্জাদ হোসেন মারা যায়। 

এ ঘটনায় ২২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে, ৪ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫ মিনিটে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল শেরপুর সদর থানার আতিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) কে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের অভিযান অব্যহত থাকবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত