ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পাটকেলঘাটায় আদালতের রায় অমান্য করে জমি দখলের বাধায় কুপিয়ে জখম করায় সংবাদ সম্মেলন


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ৫-৪-২০২৫ রাত ১১:৫

পাটকেলঘাটায় আদালতের রায় অমান্য করে জমি জবর দখলের চেষ্টা, বাদি বাঁধা দিতে গেলে বাঁদিকে কুপিয়ে জখম অত:পর বাদীকে ফাঁসানোর জন্য মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাটকেলঘাটা প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সদস্য রাজিবুল ইসলাম । তিনি বলেন আমি বর্তমানে খুলনা জেলায় পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছি। আমরা আট ভাইবোন। আমার পিতা ২০১৭ সালে ৯ই এপ্রিল মারা যাওয়ার পর আমরা সকল ভাইবোন মিলে সম্পত্তি ভাগাভাগি করে বন্টন নামা দলিল করি। সে মতে আমার প্রাপ্ত ফারাজী অংশ আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে ছিলাম। চাকুরীর সুবাদে আমি এলাকার বাহিরে অবস্থান করাকালে আমার ছোট ভাই মোঃ সরিফুল ইসলাম কাজু আমার প্রাপ্ত তহসিল সম্পত্তি মৌজা: কাশিপুর, ডিপি খতিয়ান নং: ৮৬৩, সাবেক দাগ নং ১৬১৯ হাল দাগ নং ২৫০৩, সাবেক দাগ নং ১৭৫৮ হাল দাগ নং ২৮২৭, সাবেক দাগ নং ১৭৭৪ হাল দাগ নং ২৮০২, সাবেক দাগ নং ১৬২১ হাল দাগ নং ২৫০১, সাবেক দাগ নং ১৭৭৯ হাল দাগ নং ২৮৪৬ এর কাঠা জমি জবর দখল করে প্রতিবেশী হায়দার আলীর কাছে আড়াই লক্ষ টাকা বন্ধক দিলে আমি আদালতের মাধ্যমে সাতক্ষীরা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতের মামলা নং ১৯২৮/২৪ ধারা ১৪৫ এর রায় মতে জমির উপর গেলে আমার ছোট ভাই সন্ত্রাসী পেটুয়া বাহিনী দিয়ে আমাকে কুপিয়ে জখম করে ফাসানোর জন্য ও আমার সরকারি চাকরিচ্যুতের হীন উদ্দেশ্যে আমার জমির কাঁচা ধান কাটে। পরবর্তীতে আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মিথ্যা সংবাদ সম্মেলন করে। আমি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করে ঘটনার বর্ণনা করে পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু করি। যার নং: ৮/২০, তারিখ: ২২/০৩/২০২৫। 

আমি আদালতের আদেশের কপি প্রেরণ করে সত্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। যাতে আমি আদালতের আদেশমতে সম্পত্তি দখলে যেতে পারি এবং মিথ্যা ও হয়রানীমুলক ষড়যন্ত্র থেকে মুক্তি পেয়ে সুবিচার পেতে পারি সে বিষয়ে আপনাদের লিখনির মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত