ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ,ব্যস্ত হয়ে উঠছে মহাসড়ক
রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা।বেড়েছে দক্ষিণ অঞ্চলের দূরপাল্লার পরিবহনের চাপ।মহাসড়কের স্টপেজে ঢাকাগামী যাত্রীদের ভিড়ও বেড়েছে।গাড়িতে আসন খালি না থাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক যাত্রীদের।
শনিবার(৫ এপ্রিল) সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চাপ দেখা যাচ্ছে।এছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।ভাঙ্গা-ঢাকা এবং শিবচর-ঢাকা গামী লোকাল বাসে যাত্রীদের বেশ ভিড় রয়েছে সকাল থেকেই।এছাড়াও ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজিসহ থ্রি-হুইলারের ব্যস্ততারও বেড়েছে।বিভিন্ন গ্রাম থেকে মহাসড়কের বিভিন্ন যাত্রী ছাউনিতে থ্রি-হুইলারে এসে নামছেন যাত্রীরা।
এসময় মহাসড়ক ঘুরে দেখা গেছে, মহাসড়কে পরিবহনের ব্যস্ততা বাড়তে শুরু করেছে, যাত্রীরা অনেকেই গাড়ি জন্য অপেক্ষা করছেন, রাজধানীগামী পরিবহনের প্রচুর চাপ।একের পর এক পরিবহন ছুটে চলছে ঢাকারদিকে।রয়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলের চাপও।ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত পথের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার।মাঝে রয়েছে পদ্মাসেতু।দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার পরিবহনগুলোর মাদারীপুরের টেকেরহাট, বরইতলা, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এসে কিছুটি যানজটের কবলে পড়তে হচ্ছে। পরিবহনের বাড়তি চাপ থাকায় পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায় বেশ কিছুক্ষণ থামতে হচ্ছে।এছাড়া মহাসড়কের কোথাও তেমন কোন বিড়ম্বনা নেই বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রচেষ্টা, স্বাধীন, বসুমতি, ইলিশ, শিবচর থেকে আসা আনন্দ, সদরপুর, মুকসুদপুর, শরিয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসা লোকালবাসগুলো মহাসড়কের বিভিন্ন স্টপেজে থামছে। ফলে স্টেপজগুলোতে যানবাহন ও যাত্রীদের বেশ জটলা দেখা গেছে।
ঢাকাগামী যাত্রী জরিনা আক্তার বলেন,' এখানে এসে দেখছি সকাল থেকেই অনেক ভিড়।ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসেও উপচে পড়া ভিড়।আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি সিট পাওয়া যাচ্ছে না!'
জাহিদ হোসেন নামের একজন বলেন,'ভোর থেকেই যাত্রীদের অনেক ভিড় দেখছি। ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসগুলোর বেশির ভাগই যাত্রীতে পূর্ণ। দাঁড়িয়েও অনেকে যাত্রী যাচ্ছে তাদের গন্তব্যে।'
রহিমা বেগম নামের আরেক যাত্রী বলেন,' আমার অফিস রোববার থেকে খোলা।তেমনি অনেকের জন্য শেষ দিন হিসেবে শনিবার যাত্রীদের চাপ অনেকে।ভেবেছি ভোরের দিকে ভিড় কম থাকবে। কিন্ত ভোরেও প্রচুর যাত্রী। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সূর্য্যনগর স্ট্যান্ডে।'
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদের সময় অনেকে দ্রুত গতিতে গাড়ি চালায়, হাইওয়ে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। অতিরিক্ত গতির কারনে দেয়া হচ্ছে মামলাও। এছাড়া বিভিন্ন স্ট্যান্ডে গাড়ির জটলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাইওয়ে পুলিশের টিম রয়েছে।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম জানান'আমরা প্রতিটি ঈদের পূর্বে থেকেই যাত্রী সেবা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে থাকি,এই পদক্ষেপ এখনো আমাদের চলমান আছে। ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ রয়েছেন। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আমাদের টিম।
Rp / Rp
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
Link Copied