ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মানিকগঞ্জে রাস্তায় পড়ে থাকা কার্টুনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৪-২০২৫ রাত ১০:৩২

মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা কার্টুনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এখনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

 

বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। তার সঙ্গেই ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বাইং হাউজে চাকুরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

 

ওসি আমিনুল ইসলাম জানান, কার্টুনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় সনাক্তে মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে তা হস্তান্তর করা হয়।

 

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছে।

 

 গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে থেকে কার্টুনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টুনবন্দী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

Rp / Rp

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল