খেলাধুলার মধ্যে কেউ রাজনীতিকে টেনে আনবেন না ঃ সাজ্জাদ হোসেন
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ মাদারীপুর জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের বালিকা চ্যাম্পিয়ন শিবচরের কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালক চ্যাম্পিয়ন একই উপজেলার বড় বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কে সংবর্ধনা প্রদান এবং ট্রাকস্যুট প্রদান অনুষ্ঠানে উপস্থিত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন আপনারা খেলাধুলার মধ্যে কেউ রাজনীতিকে টেনে আনবেন না,খেলোয়াড়দের স্বাধীনভাবে তাদের খেলতে দিন।বিএনপির খেলাধুলা নিয়ে রাজনীতি করে না। খেলাধুলা করলে শরীর মন সবই ভালো থাকে।
মঙ্গলবার (৮ এপ্রিল)শিবচর উপজেলার কুতুবপুর এবং পাচ্চর ইউনিয়ন পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠান এবং ট্রাকস্যুট প্রদানের সময় আরো বলেন এলাকায় খেলাধুলা নিয়ে কোন দলীয় কোন্দল সৃষ্টি করবেন না।খেলোয়াড়দের জন্য কোন নির্দিষ্ট দল নেই,তাদের পরিবার কে কোন দল করে সেটা বড় কথা নয়।একজন খেলোয়াড়ের জন্য রাজনৈতিক কোন পরিচয় বড় হতে পারে না,তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন খেলোয়াড়।এলাকায় আপনারা যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা খেলা নিয়ে কোন গ্রুপ তৈরি করবেন না।এ সময় তিনি আরো আমি এক সময় জাতীয় ফুটবল দলের কোচ ছিলাম,আমি মনে প্রানে বিশ্বাস করি এই ছোট ছোট ছেলে মেয়ে থেকেই এক সময় জাতীয় দলের ফুটবলে সুযোগ পাবে কেউ। আজকের বালক ও বালিকা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে নির্দিষ্ট কোচিংয়ের আওতায় রাখতে হবে, যাতে তারা আরো ভবিষ্যতে ভালো করতে পারে এবং জাতীয় দলে সুযোগ পায়।অভিভাবকদের বলেন ওদের জন্য যা সহায়তা লাগে তা আমি দেবো'।
সংবর্ধনা অনুষ্ঠানে সাজ্জাদ হোসেন সিদ্দিক লাভলু এ সময় প্রতেক খেলোয়াড়দের ট্রাকস্যুট, খেলোয়াড়ের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন,এ সময় তিনি সকল খেলোয়াড়ের সাথে কথা বলেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের খেলোয়ার ও কর্মকর্তাগণ।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied