মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদুকের অভিযান
মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদুকের টিমের সাথে বাকবিতন্ডায় জড়ায়। মঙ্গলবার সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।
দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। একই কর্মকর্তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপআনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের পেক্ষিতে সেখানে অভিযানে যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি টিম। যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতন্ডায়। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ের প্রদান শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ