ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলার আসামী আ.লীগ নেতা জাকির হোসেন দুলাল কারাগারে


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৫ বিকাল ৫:৪
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার সন্ধ্যায়  শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
গোসাইরহাট থানা পুলিশসূত্রে জানাগেছে , ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বেলা ১২ টার দিকে শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও  তারেক রহমানের তৎকালিন এপিএস মিয়া নুরুদ্দিন অপু তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে একটি মিছিল নিয়ে পায়ে হেঁটে উপজেলা সদরের দিকে যান। মিছিলটি পট্টি এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা করে। হামলাকারীরা বিএনপির প্রার্থী নুরুদ্দিন অপুর ওপর ও তাঁর সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এসময় নুরুদ্দিন অপুসহ গুরুতর আহত হলে হেলিক্যাপ্টার যোগে তাকে ঢাকায় নেয়া হয়। এছাড়াও বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। এঘটনায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির এক নেতা হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামী জেলা আওয়ামী লীগের সদস্য, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোসাইরহাট থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় পালং মডেল থানা পুলিশের মাধ্যমে শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন। 
 
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী জেলা আওয়ামী লীগের সদস্য, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকির হোসেন দুলাল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোসাইরহাট থানা পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় পালং মডেল থানা পুলিশের মাধ্যমে শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত