ক্ষেতলালে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে ছাদ থেকে ফেলো দিলো বৃদ্ধ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে চতুর্থ শ্রেণির ৯ বছরের এক কন্যা শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দেওয়ায় ঘটনা ঘটেছে। আহত ওই শিশুকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল কুদ্দুসকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা। আটককৃত বৃদ্ধ আব্দুল কুদ্দুস কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীবেন্দ্রনাথ সিংহ জানান, ওই শিশুর বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামেরর তার দাদা-দাদির কাছে থাকতেন। আব্দুল কুদ্দুস সেই গ্রামে থেকে দিন মজুরের কৃষি কাজ করতেন। গত বুধবার দুপুরে একটি নির্মানাধীন বাড়ী ফাঁকা পেয়ে শিশুটিকে গেটের সামনে থেকে কৌশলে বাড়ির ভেতরে নিয়ে দরজা লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশি একজন বিষয়টি দেখতে পেয়ে লোকজন ডেকে আনলে অভিযুক্ত কুদ্দুস শিশুটিকে দোতলার ছাদ থেকে ফেলে দেয়। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে উত্তম মাধ্যম মারপিটের পর পুলিশে সোর্পদ করে গ্রামবাসীরা। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা দায়ের হয়েছে।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান