ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন


   জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৭:৩৭

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড ভাটার খালের ব্যবসায়ী আব্দুল রহিম তালুকদারের প্রতিষ্ঠান হাওয়া মটরসের উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সারে এগারো টায় ভাটার খাল বান্দ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ হামলায় ৪ জনকে আসামি এবং ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দাখিল করেন ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদার।

এজাহার সূত্রে জানাগেছে, গত ২৯ মার্চ ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদারের বাসায় চুরি হয়। চুরির ঘটনায় সন্দেহ করিয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি নিয়ে সালাম হাওলাদারকে জিগ্যেস করিলে সে চুরির কথা শিকার করে। উক্ত চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তার জের ধরিয়া গত ৮ এপ্রিল সন্ধা সারে সাতটার দিকে ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর দোকানে হামলা, ভাংচুর ও মালামাল লুট করেন। হামলায় দোকানে থাকা দুইজন কর্মচারী আহত হন।

ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদার জানায়, হামলাকারী হলেন ভাটার খাল এলাকার মো: মামুন, রেবা বেগম, রহিমা বেগম ও সালাম হাওলাদার সহ আরো ১০/১৫ জন।

বরিশাল জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল বলেন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট কাম্য নয়। সামনের দিনগুলোতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে প্রশাসনকে খেয়াল রাখতে হবে।

অবিলম্বে দোষীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত