ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

গারো পাহাড়ের অবৈধ চিড়িয়াখানা থেকে ১৭, প্রাণী জব্দ


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১০:৪৬
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা থেকে ১৭ টি বণ্যপ্রাণী জব্দ করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।
গত ১১ এপ্রিল রাতে বনবিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর নারগিস সুলতানার নেতৃত্বে একটি দল ওই মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব প্রাণী জব্দ করে। 
জব্দকৃত ৭ প্রজাতির ১৭টি প্রাণীর মধ্যে রয়েছে ১টি অজগর, ৪টি বন বিড়াল, ১টি গন্ধ গুকুল, ১টি বাজ পাখি, ৫টি বানর, ১টি শিয়াল, ৪টি হরিণ। 
এসময় সহকারী বনসংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এ কাজে সহযোগিতা করে ময়মনসিংহ র‍্যাপিড এক্সপ্রেস বিডি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 
ওই মিনি চিড়িয়াখানার মালিক ফরিদ মিয়া বলেন, আমি বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। যেসব বণ্যপ্রাণী রাখা নিষেধ সেগুলো রাখবোনা। বৈধ যেগুলো আছে সেগুলোই রাখবো। আমি নিয়ম মাফিক চিড়িয়াখানার জন্য আবেদন করবো।
বনবিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর নারগিস সুলতানা জানান, গজনী অবকাশ কেন্দ্রে অবৈধভাবে বেশ কিছু বন্য প্রাণী খাঁচায় বন্দী রেখে প্রদর্শন করা হচ্ছিল, যা বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থি। আর ওখানে বন্য প্রাণী রাখার মতো পরিবেশ ছিল না। জব্দ করা প্রাণীগুলো কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রাণীগুলোর প্রজাতি অনুযায়ী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। 

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত