ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ১:৪

নববর্ষের ঐকতান ফ্যা/সিবাদের অবসান এই প্রতিপাদকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
 
বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে নয়টায় এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মাছের মোড় বকের মোড় পোস্ট অফিসের মোড় হয়ে থানা মোড় দিয়ে ডাকবাংলা মাঠে স্থাপিত মঞ্চের সামনে মিলিত হয়। 
এর আগে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ সংগীত সম্মিলিতভাবে পরিবেশিত হয়েছে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সাধারণ মানুষ, আদিবাসী নারী পুরুষ সম্মিলিতভাবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ,লাঠি খেলা, মাছ ধরার বিভিন্ন যন্ত্র জাল, পলই ,খলিশান, চালুন, কুলা পালকি সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ নানান সাজে বিভিন্ন ভঙ্গিতে অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার এবং বর্ষবরণ উদযাপন কমিটির সভাপতি মোঃ আরিফুজ্জামান উপস্থিত থেকে নেতৃত্ব দেন।
 
এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহীন রেজা, সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম , মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কেএম জামান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , সাংবাদিক লিয়াকত আলী বাবলু, আজাদুল ইসলাম আজাদ, বরুণ মজুমদার, সাখাওয়াত হোসেন,মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। ডাকবাংলা মাঠে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মোরগ যুদ্ধ , বৃদ্ধদের চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা ভদ্র মহিলাদের বালিশ বিতান, ঝুড়ির মধ্যে বল নিক্ষেপ সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে জেলে পরিষদ ডাকবাংলায় শিশুদের চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ডাকবাংলা মাঠে স্থাপিত মঞ্চে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, সকাল থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত বিভিন্ন ধরনের দোকান পাট খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শনার্থীদের ভিড়ে ডাকবাংলা মাঠ ছিল কানায় কানায়পূর্ণ।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা